নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল সংযুক্ত আরব আমিরাত
- আপডেট সময় : ১১:১৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 34
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আমিরাত কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে আমিরাত প্রশাসন জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে সফরের দাবি করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। আমিরাত স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং এটি সর্বজনঘোষিত ‘আব্রাহাম চুক্তির’ মাধ্যমে প্রতিষ্ঠিত। এই সম্পর্ক কোনো ধরনের গোপনীয়তার ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি।
এর আগে, গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল যে, ইরানের সাথে যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। এই সময় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে নেতানিয়াহু একটি অত্যন্ত গোপনীয় বৈঠক করেছেন।



























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো