ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ থামিয়ে হরমুজ প্রণালি চালুর আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 69

উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছে চীন। চলমান এই সংকট সমাধানে দ্রুত সংলাপ ও আলোচনার ওপর জোর দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্য অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে এবং এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে সমগ্র উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখাই এখন বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে সংকট উত্তরণের উপায় সম্পর্কে বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়। সেখানে বলা হয়, যত দ্রুত সম্ভব ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি কার্যকর পথ খুঁজে বের করতে হবে। যুদ্ধ বন্ধ করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দিতে আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর যে সুযোগ রয়েছে, তা কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়।

চীন মনে করে, এই জটিল সংকট সমাধানের জন্য সামরিক পদক্ষেপ নয়, বরং সংলাপ ও আলোচনাই হলো সবচেয়ে উপযুক্ত পথ। পাশাপাশি, বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে যেন কোনো ধরনের বাধা বা সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধ থামিয়ে হরমুজ প্রণালি চালুর আহ্বান চীনের

আপডেট সময় : ১০:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬