ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কূটনীতিতে প্রধান বাধা যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী’ আচরণ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 62

কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত আচরণ’ একটি গুরুতর বাধা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের আইএসএনএ নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভীর সাথে এক বৈঠকে আরাগচি বলেন, অতীতে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে মার্কিন শাসনব্যবস্থার প্রতি ইরানের গভীর সন্দেহ রয়েছে। তিনি আরও যোগ করেন, সংঘাতের অবসান ঘটাতে ইরানের কূটনৈতিক আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি কঠোরভাবে একটি ‘দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি’ থেকে এসেছে।

বৈঠকে মহসিন নকভী আশা প্রকাশ করেন যে, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান একটি ভূমিকা পালনে সহায়তা করতে পারে। সূত্র: আল-জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কূটনীতিতে প্রধান বাধা যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী’ আচরণ: ইরান

আপডেট সময় : ০২:২৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬