ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 73

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও ৬ জন।

মঙ্গলবার (১৯ মে) সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মুরগি পরিবহনের কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক মিয়া (৪০) নামের এক ব্যক্তি এবং অজ্ঞাতপরিচয় আরও একজনসহ মোট দুজন নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা অপর ৬ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম ও পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০২:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬