ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় বরযাত্রী বোঝাই গাড়ি, ঘটনাস্থলেই মৃত ১২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 47

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই মিলিয়ে গেল। কন্টেনার ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে বেরিয়ে গেল বরযাত্রী বোঝাই গাড়ি। প্রবল ধাক্কায় সেটি দলা পাকিয়ে গেল। মানুষজন ছড়িয়ে ছিটিয়ে পড়লেন বাইরে। এখনওপর্যন্ত পাওয়াও খবর অনুযায়ী ওই দুর্ঘটনা মৃত্যু হয়েছে ১২ জনের। ভয়ংকর ওই দুর্ঘটনা ঘটেছে ভারতের মহরাষ্ট্রের পালঘর জেলায় মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে।

পুলিস সূত্রে খবর, ডাহানুর বাপু গ্রাম থেকে একটি বরযাত্রী দল বিয়ের অনুষ্ঠানের জন্য ধানিবারির দিকে যাচ্ছিল। যাত্রপথেই ব্যাস্ত মুম্বই-আহমেদাবাদ হাইওয়েতে মারাত্মক ওই দুর্ঘটনা ঘটে যায়।

দুর্ঘটনাটি ঘটে পালঘর জেলার কাসা এলাকার ধানিবারি গ্রামের কাছে। বিয়েবাড়ির বরযাত্রী বোঝাই বাসটিকে গুজরাট থেকে মুম্বাইগামী একটি দ্রুতগতির কনটেইনার ট্রাক ধাক্কা দিলে সেটি ছিটকে রাস্তার বাইরে ছিটকে পড়ে যায়। সংঘর্ষের তীব্রতা এতটাই জোরাল ছিল যে দুটি গাড়িই হাইওয়ের ওপর উল্টে যায়। বরযাত্রী বোঝাই গাড়িটির ভেতরে আটকে পড়েন অনেকে। অনেকে আবার বাইরে ছিটকে পড়েন।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে বরযাত্রী গাড়িটিতে ছিলেন কমপক্ষে ৪০ জন। তবে স্থানীয়দের দাবি যাত্রী সংখ্যা আরও বেশি ছিল। দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। তারাই গাড়ির ভেতর ও নিচ থেকে আহতদের উদ্ধার করেন। পুলিসের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫ জনেরও বেশি মানুষ মারাত্মক আহত হয়েছেন।

তদন্তে উঠে এসেছে, প্রবল গতি এবং অসাবধানতার কারণেই সম্ভবত এই দুর্ঘটনাটি ঘটেছে। সেই সঙ্গে বিয়েবাড়ির যাত্রীবোঝাই গাড়িটিতে অনুমোদিত ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই দুর্ঘটনার জেরে ব্যস্ত মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টির একটি বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। সুত্র জি ২৪ ঘণ্টা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাকের ধাক্কায় বরযাত্রী বোঝাই গাড়ি, ঘটনাস্থলেই মৃত ১২

আপডেট সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬