ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৮২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 65

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে শনিবার (২৩ মে) এ তথ্য জানিয়েছে সিএনএন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, এখন পর্যন্ত ৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে ‘নির্ধারিত সীমা অতিক্রম করেছে’। এরপরই বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির নিচে প্রায় ২৪৭ জন শ্রমিক ছিলেন। কয়লাখনিতে উদ্ধার অভিযান এখনও চলছে। শনিবার ভোর পর্যন্ত ২০১ জনকে নিরাপদে ভূ-পৃষ্ঠে ফিরিয়ে আনা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।

সিনহুয়ার তথ্যমতে, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা ‘নির্ধারিত সীমা অতিক্রম’ করেছিল তাই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, শানশি প্রদেশ চীনের প্রধান কয়লাখনি অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনে গ্রিসের চেয়েও বড় এবং প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস এই প্রদেশে। গত বছর এখানকার লাখো খনি শ্রমিক প্রায় ১৩০ কোটি টন কয়লা উত্তোলন করেছেন, যা চীনের মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৮২ নিহত

আপডেট সময় : ০১:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬