ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসায় ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 62

যুদ্ধ ও চরম উত্তেজনার আবহের মধ্যেই ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম দিনের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার (২৭ মে) চার দিনব্যাপী ঈদের ছুটির প্রথম দিনে আল-আকসা মসজিদের চারপাশের চত্বর মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

মহান আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.)-এর নিজ সন্তানকে কোরবানির প্রস্তুতির স্মরণে ঈদুল আজহা পালিত হয়। খ্রিস্টান ও ইহুদিদের কাছেও তিনি আব্রাহাম নামে পরিচিত। এই দিনে মুসলমানরা পশু কোরবানি করে সমাজের দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করেন।

তবে মুসলিম ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব এবার এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন গাজায় গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের অভিযোগ উঠছে এবং ইসরায়েল-গাজা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসন বন্ধের লক্ষ্যে গত বছরের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত এবং ২ হাজার ৬৪৫ জনের বেশি আহত হয়েছেন। এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া মূল যুদ্ধে ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। দীর্ঘ এই যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। সূত্র: আনাদোলু

নিউজটি শেয়ার করুন

আল-আকসায় ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬