দেশবাসীকে ঈদ উপহার দিয়ে হ্যাটট্রিক মিশন শুরু বাংলাদেশের
- আপডেট সময় : ১০:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / 34
১১ সেকেন্ডে আনিকা রানিয়া সিদ্দিকীর গোলে লিড উৎসব। ৩৪ মিনিটে উমেলাহ মারমা স্কোর করেন দ্বিগুণ। এরপর কিছুটা সময় কেটেছে হাপিত্যেশে। সমতায় ফিরে ভয় ধরিয়ে দিয়েছিল মালদ্বীপ। তবে দ্বীপরাষ্ট্রকে পেছনে ফেলে দেশকে আবারও এগিয়ে নেন সুরভী আক্তার প্রীতি। যোগ করা সময়ে কফিনে শেষ পেরেক ঠুকে দেন কোহাতি কিসকু। তাতেই সাফ চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক মিশনে যাত্রা শুভ করল কোচ পিটার বাটলারের দল।
বুধবার ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বৃহস্পতিবার উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের লড়াইয়ে নামে বাংলাদেশ। এইদিন ছিল মুসমিল ধর্মালম্বীদের বিশেষ দিন। ঈদুল আযহার দিনে খেলতে নেমে ৪-২ জয় উপহার দেন মারিয়া মান্দারা। একই সঙ্গে মালদ্বীপের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল লাল-সবুজ দল।
বাংলাদেশের কোচ মারিয়া অবশ্য ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মালদ্বীপকে হারিয়ে সাফে শুভ সূচনার মাধ্যমে দেশবাসীদে ঈদ আনন্দ উপহার দেবেন তিনি। তবে মাটিতে পা রেখেছিলেন কোচ পিটার বাটলার। তার মধ্যে উচ্চবিলাসী না হয়ে খেলায় মনোযোগ দেবে তার দল। শেষ পর্যন্ত কোচ এবং অধিনায়কের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে।
ম্যাচের প্রথম মিনিটে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে বাংলাদেশ লিড নেয়। ৩৪ মিনিটে উমহেলার গোলে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। বাটলারের হাই লাইন ডিফেন্স তত্ত্বের কারণে প্রথমার্ধে এক গোল হজম করে তারা। বাংলাদেশের ডিফেন্ডারদের পেছনে ফেলে মালদ্বীপের নুরা আগুয়ান গোলরক্ষক মিলির মাথার উপর দিয়ে শট নিয়ে বল জালে পাঠান।
৫৭ মিনিটে ডিফেন্সকে আরেকবার পরাস্ত করে মালদ্বীপ ফরোয়ার্ড। ফাজলার শট বাংলাদেশের গোলরক্ষক মিলি গ্রিপে নিতে পারেননি। ছয় মিনিট পর মালদ্বীপের গোলরক্ষকের ভুলে বাংলাদেশ আবার লিড নেয়। মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে সুরভি আকন্দ প্রীতি বল জালে জড়ান।
মালদ্বীপ নারী ফুটবলে তেমন অগ্রসর নয়। তবে আজ বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। বেশ কয়েকবার বাংলাদেশের দুর্গে হানা দিয়েছে। ঋতুপর্ণা চাকমা দূরপাল্লার কয়েকটি শট করলেও গোল হয়নি। ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকুর গোলে বাংলাদেশ হাঁফ ছেড়ে বাঁচে।























সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সমর্থন দেওয়ার আহ্বান দুদুর