ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাপপ্রবাহ কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 61

জ্যৈষ্ঠ মাসের শুরুতেই বৃষ্টি কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে গরমের তীব্রতা বেড়েছে। মঙ্গলবারও (২ জুন) দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলমান মৃদু তাপপ্রবাহ বুধবার (৩ জুন) পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ ও ৫ জুন দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়লে তাপমাত্রা কমে আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। গতকাল সোমবার (১ জুন) পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহটি বুধবার ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ৪ ও ৫ জুন সারাদেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। এ কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ ভাগ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টিপাত না হওয়ায় গরমের তীব্রতা বেড়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আগামী আরও দুই থেকে তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী ৫ জুন থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে বৃষ্টি প্রবণতা কিছুটা বাড়তে পারে, যে কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানানো হয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তাপপ্রবাহ কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস

আপডেট সময় : ১২:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬