ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 22

৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

১০টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো হলো— বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প, ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প, আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, ৩৩টি জেলায় সার্কিট হাউজ উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন প্রকল্প, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২, ঢাকা সিএমএইচ-এ ক্যানসার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) প্রকল্প, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট প্রকল্প, দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প।

অনুমোদিত প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন

আপডেট সময় : ০৪:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬