এবারের বাজেটে দুর্নীতিবাজদের সুযোগ করে দেয়া হয়েছে: জামায়াত
- আপডেট সময় : ০৩:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 35
এবারের বাজেটে দুর্নীতিবাজদের সুযোগ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (শুক্রবার, ১২ জুন) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় বাজেটের প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট আখ্যায়িত করে বাজেটের তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এবারের বাজেটের মাধ্যমে দুর্নীতিবাজদেরকে লুটপাট এবং দুর্নীতির সুযোগ করে দেয়া হয়েছে।’
এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘এবারের বাজেট ব্যাংক ঋণের এবং বিদেশি ঋণের উপর নির্ভরশীল। সেই সাথে করের জাল তৈরি করে জনজীবনে দুর্বিষহ করে তুলবে।’
এসময় বাজেটে দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ করার রূপরেখা নেই বলেও জানান তিনি। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে। এ সময় গণবিরোধী এই বাজেটকে সংশোধন করে সরকারের প্রতি জনবান্ধব বাজেট দেওয়ার আহবান জানান জামায়াতের সেক্রেটারি।
























৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার