ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জোতার স্মরণে বিশেষ ব্যান্ড পরে বিশ্বকাপ খেলবেন রোনালদোরা

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:৫৬ অপরাহ্ন, রোববার, ১৪ জুন ২০২৬
  • / 54

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে সাবেক সতীর্থ প্রয়াত দিয়োগো জোতার স্মৃতিকে স্মরণ করছে পর্তুগাল। প্রয়াত এই ফরোয়ার্ডের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বকাপজুড়ে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবেন পর্তুগিজ ফুটবলাররা।

সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পর্তুগালের মিডফিল্ডার ভিতিনিয়া। তিনি বলেন, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো দলের সব খেলোয়াড়কে এই বিশেষ রিস্টব্যান্ড উপহার দিয়েছেন। এতে বর্তমান স্কোয়াডের সব সদস্যের নামের পাশাপাশি রয়েছে জোতার নামও।

“প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাদের এই রিস্টব্যান্ড দেন। মাঠে পরে খেলার উপযোগী করেই এটি তৈরি করা হয়েছে। এতে সব খেলোয়াড়ের নামের সঙ্গে বিশেষভাবে রয়েছে দিয়োগো জোতার নাম।”

রিস্টব্যান্ড ব্যবহার বাধ্যতামূলক ছিল না বলেও জানান ভিতিনিয়া। তবে সতীর্থদের সঙ্গে আলোচনা করে এটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

“আমরা অনেক ভালোবাসা নিয়ে এটি গ্রহণ করেছি এবং ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।”

গত বছর স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় ভাইসহ প্রাণ হারান জোতা। পর্তুগালের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করা এই ফরোয়ার্ডের অনুপস্থিতি এখনও অনুভব করেন তার সাবেক সতীর্থরা।

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।

টানা দুইবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা প্যারিস সেন্ট জার্মেইয়ের মিডফিল্ডার ভিতিনিয়া বিশ্বকাপে পর্তুগালকে শিরোপার প্রধান দাবিদার বলতে নারাজ। ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটির সামনে এবারও কঠিন চ্যালেঞ্জ দেখছেন তিনি।

“আমি বলব না যে, আমরা ফেভারিট। তবে আমাদের যথেষ্ট সামর্থ্য ও মান আছে, অনেক দূর যাওয়ার মতো দল আমরা। সাফল্যের পথ হলো বিনয়ী থাকা এবং প্রতিটি ম্যাচ সঠিকভাবে খেলা।”

“আমাদের প্রতিভার অভাব নেই। এখন প্রয়োজন মাঠে কৌশলগত ও কারিগরি দিকগুলো ঠিকভাবে কাজে লাগানো।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জোতার স্মরণে বিশেষ ব্যান্ড পরে বিশ্বকাপ খেলবেন রোনালদোরা

আপডেট সময় : ০১:২৪:৫৬ অপরাহ্ন, রোববার, ১৪ জুন ২০২৬