দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- আপডেট সময় : ১২:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 42
দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (১৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
ক্যারেট অনুযায়ী স্বর্ণের নতুন মূল্য তালিকা: ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
সবশেষ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে মূল্যবান এই ধাতুটির দামে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত করা হয়েছে। এতে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।
উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস; যার মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে এবং বাকি ৩৮ বার কমানো হয়েছে। অন্যদিকে, বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও বিপরীতে কমেছিল মাত্র ২৯ বার।


























হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু