ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 50

ইরান থেকে অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি ও পরিবহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের ঘোষণায় জানানো হয়, আগামী ২১ আগস্ট পর্যন্ত এই শিথিলতা কার্যকর থাকবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্র “বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করার” প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও দাবি করেন, সুইজারল্যান্ডে চলমান আলোচনার অগ্রগতির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে মুক্ত ও অবাধ চলাচলের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে দেশটিতে পরিদর্শনের অনুমতি দেওয়ার বিষয়েও সম্মত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ‘জেনারেল লাইসেন্স এক্স’ নামে একটি বিশেষ লাইসেন্স জারি করা হয়েছে। এর আওতায় ২১ আগস্ট ২০২৬ পর্যন্ত ইরানি অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, বিক্রি, পরিবহন ও খালাস সম্পর্কিত সব ধরনের লেনদেন অনুমোদিত থাকবে। সূত্র- টিআরটি ওয়ার্ল্ড

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬