ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকিংহাম প্যালেসে আর ফিরছেন না রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 46

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আর বসবাসের জন্য বাকিংহাম প্যালেসে ফিরবেন না। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজপরিবারের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্স জানায়, প্রায় এক দশক ধরে চলমান সংস্কারকাজ আগামী বছর শেষ হলেও রাজা চার্লস ও রানী ক্যামিলা লন্ডনের ক্ল্যারেন্স হাউসেই বসবাস চালিয়ে যাবেন। ফলে ১৮৩৭ সালে রানি ভিক্টোরিয়ার সময় থেকে ব্রিটিশ সম্রাটের প্রধান বাসভবন হিসেবে ব্যবহৃত বাকিংহাম প্যালেসের দীর্ঘদিনের ঐতিহ্যের অবসান ঘটতে যাচ্ছে।

তবে প্রাসাদটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা এবং রাজকীয় আনুষ্ঠানিকতার কেন্দ্র হিসেবেই থাকবে। রাজা লন্ডনে অবস্থান করলে প্রাসাদের ছাদে রাজকীয় পতাকা ওড়ানো হবে। এছাড়া প্রয়োজনের সময় ব্যবহারের জন্য সেখানে তার ব্যক্তিগত কিছু কক্ষ সংরক্ষিত থাকবে।

এদিকে প্রথমবারের মতো রাজা চার্লসের কর পরিশোধের তথ্য প্রকাশ করেছে রাজপরিবার। ২০২৪-২৫ অর্থবছরে তিনি স্বেচ্ছায় এক কোটি ২৯ লাখ পাউন্ড আয়কর দিয়েছেন। যদিও আইন অনুযায়ী ব্রিটিশ রাজাকে কর দিতে বাধ্য করা হয় না, তবু ১৯৯৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ চালু করা প্রথা অনুসরণ করে তিনি স্বেচ্ছায় কর দিয়ে আসছেন। সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাকিংহাম প্যালেসে আর ফিরছেন না রাজা চার্লস

আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬