ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 11

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ স্মারক পাসপোর্ট প্রকাশ করতে যাচ্ছে দেশটিতে। এই নতুন স্মারক পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নতুন এই পাসপোর্টের একটি নমুনা ছবি শেয়ার করে খবরটি নিশ্চিত করেন তিনি। একই সাথে হোয়াইট হাউসের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও আমেরিকার ২৫০তম বার্ষিকী স্মরণে নতুন এই মার্কিন পাসপোর্টের নকশা প্রকাশ করা হয়।

ট্রুথ সোশ্যালে নতুন পাসপোর্টের ছবি শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যেখানে লেখা আছে, স্বাগতম, তবে ভালো আচরণ করবেন!’ প্রকাশিত নমুনা পাসপোর্টের ভেতরের পাতায় প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় প্রতিকৃতি স্থান পেয়েছে, যা মূলত সরকারি ভবনে থাকা তাঁর অফিশিয়াল প্রতিকৃতির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

পাসপোর্টের পেছনের অংশে রয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ এবং এর ঠিক নিচে যুক্ত রয়েছে ট্রাম্পের স্বাক্ষর। এর বিপরীত পাতায় স্থান পেয়েছে শিল্পী জন ট্রাম্বুলের আঁকা বিখ্যাত ঐতিহাসিক চিত্রকর্ম ‘দ্য ডিক্লারেশন অফ ইনডিপেনডেন্স’। এই নতুন নকশাটি চলতি বছরের শুরুতে স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত আগের নকশা থেকে সম্পূর্ণ ভিন্ন।

সীমিত সংস্করণের এই স্মারক পাসপোর্টটি সম্পর্কে প্রথম ঘোষণা দেওয়া হয়েছিল গত এপ্রিলে। এতে বিশেষ শিল্পকর্মসহ সামনের, পেছনের এবং ভেতরের কভারে সম্পূর্ণ নতুন ডিজাইন সংযোজন করা হয়েছে। তবে এই বিশেষ পাসপোর্টটি এখনই সবাই পাচ্ছেন না।

প্রাথমিকভাবে কেবল ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সি থেকে যারা সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট নবায়ন করবেন, তাদের ডিফল্ট সংস্করণ হিসেবে এটি দেওয়া হবে। অন্যদিকে যারা অনলাইনে বা অন্যান্য পাসপোর্ট অফিস থেকে আবেদন করবেন, তারা আপাতত আগের নকশার নিয়মিত পাসপোর্টই পাবেন। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

আপডেট সময় : ০২:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬