ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় নিষিদ্ধ হল সরষের তেল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 53

আমেরিকায় নিষিদ্ধ হল সরষের তেল। কেন আমেরিকা রান্নাঘরের এই নিত্যপ্রয়োজনীয় উপাদানটিকে নিষিদ্ধ করল?

এর পিছনে কি রয়েছে কোনও বিজ্ঞান? হ্যাঁ, তেমনই জানা গিয়েছে। আমেরিকা যে রিসার্চ করেছে, তা থেকে বেরিয়ে এসেছে এক ভয়ংকর তথ্য।

তারা দেখিয়েছে, সরষের তেলের প্রধান উদ্বেগের বিষয়টি হল, এতে উপস্থিত এক বিশেষ উপাদান। এটি সর্ষের তেলে প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া একটি ফ্যাটি অ্যাসিড। এর নাম ইউরুসিক অ্যাসিড (erucic acid)।

তাই মার্কিন ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ তথা এফডিএ (FDA) সর্ষের তেলকে খাওয়ার জন্য নিরাপদ বলে অনুমোদন দেয়নি। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘানিতে ভাঙা বা নিষ্কাশিত (pressed) সর্ষের তেল রান্নার তেল হিসেবে বিপণনের বা বিক্রির অনুমতি নেই।

এর ফলে, আমেরিকার সর্ষের তেলের বোতলগুলিতে সাধারণত ‘শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য’ (For External Use Only) লেবেল সাঁটা থাকে। এভাবেই এই সব বোতল বিক্রি হয়।

জানা গিয়েছে, সর্ষের তেলে ২০% থেকে ৪০% পর্যন্ত ইউরুসিক অ্যাসিড থাকতে পারে। গবেষণাগারে প্রাণীদের উপর করা প্রাথমিক গবেষণায় দেখা গিয়েছে, খাবারে অতিরিক্ত মাত্রায় ইউরুসিক অ্যাসিড থাকলে তা (ল্যাবরেটরির) প্রাণীদের হার্টের পেশির ক্ষতি (heart muscle damage) করে। এই গবেষণার ফলাফলের উপর ভিত্তি করেই এফডিএ (FDA) প্রথাগত সর্ষের তেলকে রান্নার ভোজ্য তেল হিসেবে ব্যবহারের অনুমোদন দেয়নি আমেরিকায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমেরিকায় নিষিদ্ধ হল সরষের তেল

আপডেট সময় : ১২:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬