রাশিয়ার হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ৮
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 16
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে বলেন, ‘রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে।’
তিনি আবাসিক এলাকা ও বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগও করেন।
হামলার পর, ইউক্রেনের জরুরি সেবা সংস্থার প্রকাশিত ছবিতে একটি আবাসিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে।
এ সময় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিলেন।
ট্যাগস :
রাশিয়া






















২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু