ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 16

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনাকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই সমর্থনের পেছনে শুধু ফুটবল নয়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রতি রাজনৈতিক প্রশংসাও বড় কারণ হিসেবে উঠে এসেছে।

আই২৪ নিউজের তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘মোজো পডকাস্ট’-এ অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সের দিকে নিবিড়ভাবে নজর রাখছেন। সঞ্চালক লিওনেল মেসির প্রসঙ্গ তুললেও নেতানিয়াহু প্রথমেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘মিলে ইসরায়েলের একজন বড় বন্ধু।’ নেতানিয়াহুর ভাষ্য, ইসরায়েলের প্রতি মিলের দৃঢ় সমর্থন তাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’-এ পরিণত করেছে। দুই নেতা অর্থনীতি ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করেন বলেও জানান তিনি।

তবে রাজনীতির পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল শক্তিরও প্রশংসা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশটির একটি ‘খুব ভালো দল’ রয়েছে এবং সেখানে একজন ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড় আছেন—যার মাধ্যমে তিনি স্পষ্টতই লিওনেল মেসির কথাই ইঙ্গিত করেন।

আলাপচারিতায় নেতানিয়াহু আরও স্মরণ করেন, একসময় মেসির ইসরাইল সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা। সঞ্চালক যখন মেসির দীর্ঘ ক্যারিয়ারের প্রসঙ্গ তোলেন, তখন তিনি সেই স্মৃতিচারণ করেন।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন প্রেসিডেন্ট হাভিয়ের মিলের নেতৃত্বে আর্জেন্টিনা ও ইসরায়েলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি দুই দেশ ‘আইজ্যাক অ্যাকর্ডস’ নামে একটি সহযোগিতা উদ্যোগ ঘোষণা করেছে, যার লক্ষ্য কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ করা।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয় এবং সেই ম্যাচের রেফারিং নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য প্রকাশ্যে আসে। তথ্যসূত্র: আই২৪ নিউজ, মডার্ণ এজেড

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর

আপডেট সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬