জনগণের স্বস্তির জন্য কাজ করছে বিএনপি সরকার: রুহুল কবির রিজভী
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, রোববার, ১৯ জুলাই ২০২৬
- / 3
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণ যাতে স্বস্তি পায় সে জন্য কাজ করছে বিএনপি সরকার। হার্টের রিংয়ের উপর ভ্যাট বাতিল করা হয়েছে। তাই দাম কমেছে। সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে।’
রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বসে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার প্রকৃত গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন, জুলাইয়ে সবার অংশগ্রহণে তা সফল হয়েছে।’
তিনি জানান, জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে বিএনপি।
স্থানীয় নির্বাচনে দলীয় নাকি জোটবদ্ধভাবে প্রার্থী বাছাই করা হবে তা এখনও ঠিক করা হয়নি বলেও জানান তিনি।
ট্যাগস :
রিজভী






















পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি