অবশেষে প্রায় ২ ঘণ্টা পর সচল ফেসবুক
- আপডেট সময় : ০৩:০৫:৫৩ অপরাহ্ন, রোববার, ১৯ জুলাই ২০২৬
- / 3
দীর্ঘ ২ ঘণ্টা পর সচল হয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর থেকে আবারও প্ল্যাটফর্মটির ডেস্কটপ ভার্সন সচল হয়।
এর আগে একই দিন দুপুর দেড়টা থেকে ডেস্কটপে ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুকে লগ-ইন করতে পারছিলেন না ব্যবহারকারীরা। আবার অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথাও জানিয়েছিলেন।
ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে থাকে। মাত্র কয়েক মিনিটেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। অ্যাপ ব্যবহারে সমস্যা না হলেও ফেসবুক ও মেসেঞ্জার ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সম্পূর্ণ অচল অবস্থার মুখোমুখি হচ্ছিলেন ব্যবহারকারীরা। মূলত মোবাইল অ্যাপে সমস্যা না থাকলেও ওয়েব ভার্সনে বার্তা পাঠানো, নিউজফিড দেখাসহ নানা সেবার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল।
ব্যবহারকারীরা জানিয়েছেন, অ্যাপ ব্যবহারে সমস্যা না হলেও ফেসবুক ও মেসেঞ্জার ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে সম্পূর্ণ অচল অবস্থার মুখোমুখি হন তারা। মূলত মোবাইল অ্যাপে সমস্যা না থাকলেও ওয়েব ভার্সনে বার্তা পাঠানো, নিউজফিড দেখার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।
দুপুর দেড়টার পর থেকেই অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানাতে শুরু করেন। অনেকের ক্ষেত্রে ফেসবুক খুললেও নতুন পোস্ট লোড হচ্ছে না, আবার মেসেঞ্জারে পাঠানো বার্তা যাচ্ছে না বা দীর্ঘ সময় ধরে ‘সেন্ডিং’ দেখাচ্ছে। ফলে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়ছে। তবে এই সমস্যা ফেসবুক ওয়েব ভার্সনে দেখা যাচ্ছে।
অবশেষে দীর্ঘ প্রায় ২ ঘণ্টা পর ডেস্কটপ ভার্সনে আবারও মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি সচল হলো। তবে ফেসবুক ডাউনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেটা।


























পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি