ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 10

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ইতিহাস গড়া অধ্যায়ের সমাপ্তি ঘটতে পারে আগামী সেপ্টেম্বরে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উয়েফা নেশনস লিগে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলডটকম

প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই হতে পারে পর্তুগালের হয়ে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘদিন ধরেই তার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে ওয়েলস ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি।

রোনালদোর সম্ভাব্য বিদায়ের সময়টি পর্তুগাল জাতীয় দলের নতুন অধ্যায়েরও সূচনা হতে যাচ্ছে। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের দায়িত্ব নিয়েছেন নতুন প্রধান কোচ হোর্হে জেসুস। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছেন, নতুন কোচ হিসেবে দলে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটবেন না।

দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেয়া এক সাক্ষাৎকারে জেসুস বলেন, অনেকেই মনে করতে পারেন নতুন কোচ এসে দলে ব্যাপক পরিবর্তন আনবেন। কিন্তু বাস্তবে তা হবে না। তিনি বোকা নন এবং এত অল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে নেয়ার সুযোগও নেই বলে মন্তব্য করেন এই অভিজ্ঞ কোচ।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে পর্তুগালের হয়ে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে অসাধারণ সব অর্জনের মধ্য দিয়ে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৩৩টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে গোল করেছেন ১৪৬টি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে।

শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, পর্তুগালকে বড় শিরোপাও এনে দিয়েছেন রোনালদো। তার নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি।

বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭৬ গোল করেছেন তিনি। অবসরের আগে এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করাই তার অন্যতম বড় লক্ষ্য। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালে ক্লাব ক্যারিয়ারেই পুরো মনোযোগ দেবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো

আপডেট সময় : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬