ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এন্দ্রিককে নিয়ে নতুন সিদ্ধান্তের পথে রিয়াল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:১৩ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬
  • / 4

গত মৌসুমে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় জানুয়ারিতে অলিম্পিক লিওঁতে ধারে পাড়ি জমান এন্দ্রিক। নিয়মিত খেলার সুযোগ পেয়ে সেখানে দুর্দান্ত পারফরম্যান্সও দেখান ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ১৬টি সরাসরি গোল অবদান রেখে আত্মবিশ্বাস ফিরে পান এন্দ্রিক। নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে ফিরে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন বলেই ধারণা করা হচ্ছিল। তবে সেই সম্ভাবনা এখন আর নিশ্চিত নয়।

ইএসপিএনের সাংবাদিক রোদ্রার তথ্য অনুযায়ী, এন্দ্রিককে আবার ধারে পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রিয়াল। প্রতিবেদন অনুযায়ী, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিয়ালের নতুন কোচ হোসে মরিনিয়ো প্রাক মৌসুমে এন্দ্রিককে নিজেই যাচাই করে দেখতে চান। একই সঙ্গে তিনি মূল্যায়ন করবেন তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়াকেও।

রিয়াল যদি আক্রমণভাগে আরও একজন তারকা খেলোয়াড় দলে টানে, তবে এই দুই তরুণের মধ্যে একজনের ধারে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি।

ছুটি শেষে ২৮ জুলাই রিয়ালে ফিরে আসার কথা রয়েছে এন্দ্রিকের। তার প্রতিনিধিরা বিকল্প হিসেবে আরেকটি লোন চুক্তির বিষয়টি বিবেচনা করেছেন।

তবে এন্দ্রিকের অবস্থান স্পষ্ট। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড রিয়ালেই থেকে নিজের জায়গার জন্য লড়তে চান এবং নতুন মৌসুমে নিয়মিত খেলার সুযোগ আদায় করে নিতে বদ্ধপরিকর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এন্দ্রিককে নিয়ে নতুন সিদ্ধান্তের পথে রিয়াল

আপডেট সময় : ১২:৩০:১৩ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬