ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধস, নিখোঁজ ১০ পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 6

পাকিস্তানের ব্রড পিক পর্বতে ভয়াবহ তুষারধসে নিখোঁজ হয়েছেন ১০ পর্বতারোহী। নিখোঁজদের মধ্যে বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজাও রয়েছেন। তিনি তার ‘হ্যাট-ট্রিক প্রজেক্ট’ বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তানে গিয়েছিলেন।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে আলপাইন ক্লাব অব পাকিস্তান ইনস্টাগ্রামে এক পোস্টে জানায়, ব্রড পিকে আরোহণে যাওয়া এই আন্তর্জাতিক দলে একজন মার্কিন, একজন চীনা, একজন ওমানি এবং পাঁচজন নেপালি পর্বতারোহী রয়েছেন।

ক্লাবটি জানায়, কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে বৃহস্পতিবার দুপুরের দিকে এই তুষারধসের ঘটনা ঘটে।

আনাদোলু বলছে, আলপাইন ক্লাব অব পাকিস্তানের সভাপতি ইরফান আরশাদ এবং ক্লাবের জ্যেষ্ঠ কর্মকর্তারা উদ্ধার অভিযানের বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ক্লাবটি জানায়, আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতি অনুকূলে থাকলে যত দ্রুত সম্ভব হেলিকপ্টারসহ প্রয়োজনীয় উদ্ধার-সামগ্রী মোতায়েনের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।Government

তুষারধসের আগে পুরজা তার ‘হ্যাট-ট্রিক প্রজেক্ট’ বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তানে গিয়েছিলেন। এই প্রকল্পের লক্ষ্য হলো বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গ এবং সেভেন সামিট—এই দুই অর্জন তিনবার করে সম্পন্ন করা।

চলতি মাসের শুরুতে তিনি অতিরিক্ত অক্সিজেন ছাড়াই পাকিস্তানের গাশেরব্রুম-২ শৃঙ্গে আরোহণ করেন। ৮ হাজার ৩৫ মিটার (২৬ হাজার ৩৬২ ফুট) উচ্চতার এই শৃঙ্গে এটি ছিল তার ৫৭তম সফল আরোহণ।

নেপালের পশ্চিমাঞ্চলের মিয়াগদি জেলার ছোট্ট গ্রাম দানায় জন্ম নেয়া নির্মল পুরজা ছয় বছর গুর্খা বাহিনীতে এবং ১০ বছর যুক্তরাজ্যের বিশেষ বাহিনীতে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে মাত্র ছয় মাস ছয় দিনে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গে আরোহণ করে তিনি বিশ্বরেকর্ড গড়েন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধস, নিখোঁজ ১০ পর্বতারোহী

আপডেট সময় : ০১:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬