ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রোববার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 8

উত্তর আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্ঘটনার পর দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, রাজধানী আলজিয়ার্সের পূর্বে উপকূলীয় শহর বুমেরদেসের কাছে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়ায় এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর একটি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনাস্থলের কয়েকটি ছবিও প্রকাশ করেছে। ছবিতে বাসটিকে খাদে কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন রিয়াদ ফেরকিউই। তিনি জানান, তিনি মনে করেন রাস্তার একটি বিপজ্জনক বাঁক এই দুর্ঘটনার একটি কারণ। আরেক প্রত্যক্ষদর্শী বিলাল বেনসালেম জানান, বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তিনি আহতদের উদ্ধারে এগিয়ে যান। খাদ থেকে তিনি তুলে আনেন কয়েকজনকে।

তিনি এএফপিকে বলেন, ‘আমি কয়েকজনকে মৃত এবং অন্যদের জীবিত অবস্থায় দেখতে পাই। কয়েকজনের হাত বিচ্ছিন্ন ছিল। আরও অনেক ধরনের গুরুতর আঘাতও ছিল।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

আপডেট সময় : ১২:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬