ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রোববার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সোয়াতে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৭:০১ অপরাহ্ন, রোববার, ২ অগাস্ট ২০২৬
  • / 4

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল থানার প্রধান ফটকের সামনে আত্মঘাতী হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। খবর, ডনের।

রোববার (২ আগস্ট) কাবাল থানার প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটে। সোয়াতের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, থানায় প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করতে গেলে তিনি শরীরে থাকা বিস্ফোরক বিস্ফোরণ ঘটান।

ডিপিও বলেন, প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ১৮ জন আহত হয়েছেন। পুরো জেলায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

হামলার সময় কাবাল চকে সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বড় জনসমাবেশ চলছিল। শক্তিশালী বিস্ফোরণে আশপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের দ্রুত সাইদু শরীফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।

এদিকে, হামলার পেছনের কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের সোয়াতে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলা, নিহত ৭

আপডেট সময় : ১০:৫৭:০১ অপরাহ্ন, রোববার, ২ অগাস্ট ২০২৬