ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রোববার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:৩২ অপরাহ্ন, রোববার, ২ অগাস্ট ২০২৬
  • / 3

যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যে ইন-এন-আউট বার্গার নামের রেস্টুরেন্টে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর, রয়টার্সের। শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এদিন দুপুরে বন্দুক নিয়ে রেস্টুরেন্টের ডাইনিং এরিয়ায় প্রবেশ করে ওই হামলাকারী। সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। তবে, নিহত তিনজনের মধ্যে হামলাকারীকে হিসাব করা হয়েছে কিনা, সেটি স্পষ্ট করেনি পুলিশ। এছাড়াও, তিনি কীভাবে নিহত হয়েছেন, তাও জানানো হয়নি। হামলার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, টুইন ফলস পুলিশ বিভাগ ফেসবুকে জানায়, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল-সংলগ্ন সড়ক এবং কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁর পাশের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান, এআর-স্টাইল (AR-style) রাইফেল হাতে এক ব্যক্তি ড্রাইভ-থ্রু এলাকা দিয়ে বেরিয়ে আসছেন। এসময় পিস্তল হাতে থাকা অপর এক ব্যক্তি বন্দুকধারীর ওপর পাল্টা গুলি চালান। কোয়েন আরও জানান, তিনি এক রেস্তোরাঁ কর্মীকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিতে দেখেছেন। ওই নারীর বুকে গুলির আঘাত ছিল এবং তিনি গুরুতর আহত অবস্থায় প্যারামেডিকসের জন্য অপেক্ষা করছিলেন।

শহর কর্তৃপক্ষের মুখপাত্র জশ পালমার জানিয়েছেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে বিশ্বাস করছেন যে হামলাকারী একজনই ছিল। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই ন্যাক্কারজনক ঘটনায় শোক প্রকাশ করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো। তিনি আইডাহোর জরুরি উদ্ধারকারী দলের (ফার্স্ট রেসপন্ডার) দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঘটনার পর এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি ইদাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসব, শোভাযাত্রা, উপাসনালয় বা সামাজিক সমাবেশের মতো সাধারণ স্থানগুলোতে গোলাগুলির যে ক্রমবর্ধমান প্রবণতা দেখা যাচ্ছে, টুইন ফলসের এই ঘটনা সেই দুঃখজনক তালিকাকে আরও দীর্ঘ করল।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জনের প্রাণহানি

আপডেট সময় : ১২:১৭:৩২ অপরাহ্ন, রোববার, ২ অগাস্ট ২০২৬