বিশ্ব বাজারে কমল তেলের দাম
- আপডেট সময় : ০১:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 5
কূটনৈতিক অগ্রগতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিনিয়োগকারীরা ইরান ও ওমানের মধ্যকার আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এর প্রভাবে বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকদের ধারণা, এই আলোচনা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। গত পাঁচ মাস ধরে চলা উত্তেজনা কমাতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর অবরোধ দূর করতে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির পথ তৈরি হতে পারে।
এই সম্ভাবনাকেই তেলের দামের পতনের অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা।
জিএমটি সময় বৃহস্পতিবার রাত ১২টা ২৪ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ০৮ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারের দাম ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে লেনদেন হয়।
এর আগের দিন বুধবার ব্রেন্টের দাম সামান্য বেড়েছিল। তবে ডব্লিউটিআইয়ের দাম দিন শেষে সামান্য কমে ছিল। বৃহস্পতিবার শান্তি আলোচনার আশাবাদ জোরালো হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে দরপতন দেখা যায়। সূত্র: আল জাজিরা ও রয়টার্স





















জনসাধারণের জন্য সরকারের জরুরি বিজ্ঞপ্তি