ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রবাসীদের জন্য সুখবর, চাকরি বদল নিয়ে বড় সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 5

সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের নির্দিষ্ট শর্তে ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন অনলাইন সেবার মাধ্যমে যোগ্য বিদেশি কর্মীদের বেসরকারি খাতের প্রতিষ্ঠান থেকে ব্যক্তির অধীনে গৃহস্থালি কাজে স্থানান্তরের আবেদন করা যাবে। নির্দিষ্ট নিয়ম ও শর্ত পূরণ সাপেক্ষে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

বুধবার (৫ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী, এই সুবিধা পেতে কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে। তবে শিক্ষা, কারিগরি, স্বাস্থ্যসেবা বা বিশেষায়িত পেশাসহ উচ্চ পর্যায়ের পেশায় নিয়োজিত কর্মীরা এ সুবিধার আওতায় পড়বেন না। সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত পেশাতেও কর্মী স্থানান্তর করা যাবে না। এছাড়া যে পেশায় কর্মীকে স্থানান্তর করা হবে, সেটি অবশ্যই গৃহস্থালি শ্রমের আওতাভুক্ত হতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনের সময় আগের নিয়োগকর্তার কাছ থেকে ইলেকট্রনিকভাবে সত্যায়িত ছাড়পত্র জমা দিতে হবে। ছাড়পত্রটি সংশ্লিষ্ট চেম্বার অব কমার্সের অনুমোদিত হতে হবে। পাশাপাশি নতুন নিয়োগকর্তার আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে দিতে হবে বেতন সনদ বা ব্যাংক স্টেটমেন্ট।

এ ছাড়া কর্মীর এমন আবাসন অনুমতিপত্রের কপি জমা দিতে হবে, যেখানে তার আঙুলের ছাপ ও স্বাক্ষর রয়েছে। নতুন নিয়োগকর্তা এবং যে গৃহস্থালি পেশায় কর্মীকে নিয়োগ দেয়া হবে, তার বিস্তারিত তথ্যও থাকতে হবে আবেদনে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে পিডিএফ, জেপিজি, জেপিইজি, পিএনজি, ডিওসিএক্স ও এক্সএলএসএক্স ফরম্যাটে আপলোড করা যাবে। প্রতিটি নথির সর্বোচ্চ আকার ৩ মেগাবাইট হতে পারবে।

নতুন সেবাটি সৌদিতে গৃহস্থালি কর্মীদের জন্য বাধ্যতামূলক মজুরি সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত। এ কর্মসূচির আওতায় গৃহস্থালি কর্মীদের বেতন অনুমোদিত চ্যানেলের মাধ্যমে পরিশোধ করতে হয়। এর মাধ্যমে কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষার পাশাপাশি শ্রমবাজারে স্বচ্ছতা ও নিয়ম মেনে চলা নিশ্চিত করা হয়।

এদিকে সৌদি আরবে নির্ধারিত সীমার বেশি অতিরিক্ত গৃহস্থালি কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতি কর্মীর জন্য বছরে ৯ হাজার ৬০০ সৌদি রিয়াল ফি দিতে হয়। সৌদি নাগরিকদের ক্ষেত্রে চারজন এবং প্রবাসী বাসিন্দাদের ক্ষেত্রে দুজন পর্যন্ত গৃহস্থালি কর্মীর সীমা রয়েছে। তবে প্রতিবন্ধী ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি বা গুরুতর অসুস্থ ব্যক্তিদের মতো মানবিক পরিস্থিতিতে কিছু ছাড়ের ব্যবস্থা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদি প্রবাসীদের জন্য সুখবর, চাকরি বদল নিয়ে বড় সিদ্ধান্ত

আপডেট সময় : ০১:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬