ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২
- আপডেট সময় : ১১:০০:৫৬ অপরাহ্ন, রোববার, ৯ অগাস্ট ২০২৬
- / 12
দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। একই সময়ে নতুন করে ৬৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।
একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় ৫১১ জনসহ এ পর্যন্ত ১৭ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ৮৪, চট্টগ্রামে ৮৮, খুলনায় ১৪০, ময়মনসিংহে ২৭ এবং রাজশাহী বিভাগে ৫৭ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
























রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি