ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারিশ্রমিক তিনগুণ বাড়ল শ্রদ্ধা কাপুরের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 3

‘স্ত্রী ২’-এর সাফল্যের পর বলিউডে দারুণ সময় কাটাচ্ছেন শ্রদ্ধা কাপুর। এবার নতুন সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী সিনেমা ‘ইথা’র জন্য শ্রদ্ধা প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। আগের পারিশ্রমিকের তুলনায় এটি প্রায় তিনগুণ বেশি।

তবে শ্রদ্ধা কাপুর বা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বলিউডের অন্দরে অবশ্য পারিশ্রমিক বাড়ার খবরটি বেশ জোরালোভাবে ছড়িয়েছে।

চলতি দশকের অন্যতম সফল সিনেমা ‘স্ত্রী ২’। সিনেমাটির আকাশছোঁয়া সাফল্যের পরই শ্রদ্ধার পারিশ্রমিকে বড় পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।

‘ইথা’ পরিচালনা করছেন লক্ষ্মণ উটেকর। প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি।

এই সিনেমায় শ্রদ্ধাকে চেনা গ্ল্যামারাস রূপে দেখা যাবে না। বরং সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। চরিত্রটি তাঁর অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ বলেও মনে করা হচ্ছে।

ইতিমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে। শ্রদ্ধার নতুন লুক ও অভিনয়ের ঝলক দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইথা’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পারিশ্রমিক তিনগুণ বাড়ল শ্রদ্ধা কাপুরের

আপডেট সময় : ০১:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬