ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড় হারের পর অস্ট্রেলিয়া দলে আচমকা পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 13

বাংলাদেশের কাছে সিরিজের প্রথম ম্যাচে পরাজয়টি বড় ধাক্কা হয়েই এসেছে অস্ট্রেলিয়ার জন্য। তাই তো হুট করেই নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনল স্বাগতিকরা।

ডারউইন টেস্টে ব্যর্থতার পর দল থেকে জায়গা হারালেন বাঁহাতি ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। তার বদলি হিসেবে ডাক পেলেন আরেক বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ।

দুই লাইনের এক বিবৃতিতে স্কোয়াডে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অথচ সিরিজ শুরুর আগে দুই ম্যাচের জন্যই ১৩ জনের দল দিয়েছিল তারা।

তবে প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়ার পর এখন সিরিজের ট্রফি ভাগাভাগি করতে মরিয়া স্বাগতিকরা। তাই ডারউইনে ২৩ ও ০ রান করে আউট হওয়া ওয়েদারাল্ডকে বাদ দিয়ে শক্তি বাড়ানোর চেষ্টা করল তারা।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে খেলার পর আর টেস্ট ম্যাচে নামা হয়নি রেনশর। দলের বেশ কঠিন সময়েই প্রায় সাড়ে তিন বছর আবার সাদা পোশাকের আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায় ৩০ বছর বয়সী ব্যাটার।

অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন এই একটিই। এছাড়া দলে জায়গা ধরে রাখলেও দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়তে পারেন মার্নাস লাবুশেন। তার জায়গায় জশ ইংলিসকে সুযোগ দিতেও পারে অস্ট্রেলিয়া।

ম্যাকাইয়ে আগামী ২২ আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি, বাউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হেজেলউড, জশ ইংলিস, স্কট বোল্যান্ড

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড় হারের পর অস্ট্রেলিয়া দলে আচমকা পরিবর্তন

আপডেট সময় : ০১:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬