ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 4

ইরানকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে বড় ধরনের অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে সহায়তা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে কঠোর অর্থনৈতিক পরিণতির মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো দেশের বিরুদ্ধে নেওয়া এযাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাঁর ভাষায়, এটি হবে নজিরবিহীন মাত্রার ‘অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তেহরান সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করে এমন আর্থিক ও বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, যেসব দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানকে কোনো ধরনের সহায়তা বা অর্থনৈতিক সুবিধা দেবে, সেসব দেশও বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে।

ইরানের তেল চোরাচালান, আর্থিক সোয়াপ ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন এবং বিভিন্ন ‘ফ্রন্ট’ বা নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে পরিচালিত কার্যক্রম বন্ধ করার নির্দেশের কথাও উল্লেখ করেন ট্রাম্প।

এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে বলে স্পষ্ট ভাষায় সতর্ক করেন তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ০১:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬