২৩ গোলের রাতে ম্যান ইউনাইটেড ও বায়ার্নের গোল উৎসব
- আপডেট সময় : ১২:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 3
চ্যাম্পিয়নস লিগে বৃহস্পতিবার রাতে গোল উৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ ও অভিষেক হওয়া নবাগত কোমো।
দুই মৌসুম পর ইউরোপসেরা লিগে প্রত্যাবর্তন ঘটা ম্যান ইউনাইটেড সাবাহ এফকেকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে। আরেক ইউরোপীয় পরাশক্তি বায়ার্ন মিউনিখ নরওয়েজীয় ক্লাব বোডো/গ্লিমটকে কোণঠাসা করে ৫-০ গোলে জিতেছে। ইতালিয়ান ক্লাব কোমো নিজেদের মাঠে জার্মান ক্লাব লাইপজিগকে হারিয়েছে ৪–১ গোলের ব্যবধানে। রাতের আরেক ম্যাচে স্বাগতিক স্লাভিয়া প্রাগকে ৩–২ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব লাঁস।
দিনের প্রথম দুটি ম্যাচ হয়েছে ড্র। ইতালিয়ান ক্লাব রোমাকে ঘরের মাঠে রুখে দিয়েছে তুর্কি ক্লাব ফেনেরাবাচে (১–১)। ডাচ ক্লাব পিএসভি আইন্দহফেন ও ইউক্রেনের শাখতার দোনেৎসকও ড্র করেছে ১–১ গোলে।
ম্যান ইউনাইটেড ৪–০ সাবাহ
ওল্ড ট্রাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবাহ এফকের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে ইউনাইটেড। তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা বল পজিশন, শট-অন টার্গেট—সবদিক থেকেই এগিয়ে ছিল ঢের।
দ্য রেড ডেভিলসদের হয়ে গোলের দেখা পেয়েছেন মাতেউস কুনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, বেঞ্জামিন সেসকো ও লিসান্দ্রো মার্তিনেজ।
ম্যাচের ২৭তম মিনিটে প্যাট্রিক ডরগুর ক্রস থেকে গোলমুখ খোলেন কুনিয়া। প্রথমার্ধের বিরতির তিন মিনিট আগে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। এবারের গোলটি ছিল অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের পা থেকে। একটু পরই এমবেমোর পাসে সাবাহর গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান সেসকো। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
বায়ার্ন ৫–০ বোডো/গ্লিমট
অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে ম্যাচ, আর সেটা বায়ার্ন মিউনিখের হবে না, তা কি করে হয়! বৃহস্পতিবার রাতেও সেটার ব্যত্যয় ঘটেনি। বোডো/গ্লিমটকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। ম্যাচের প্রথমার্ধে ৭২ শতাংশ বল দখলে রেখে ৫টি অন-টার্গেট শট নিয়েও গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে বোডো/গ্লিমটের রক্ষণ গুঁড়িয়ে দেন হ্যারি কেইনরা।
দ্বিতীয়ার্ধে গোল হয়েছে মোট ৫টি। ৪৭ মিনিটে জামাল মুসিয়ালার ডেডলক ভাঙার পর আরও ৪টি গোল করেন হ্যারি কেইন, আলফনসো ডেভিস ও মাইকেল ওলিসে।
কোমো ৪–১ লাইপজিগ
লিগে নিজেদের প্রথম ম্যাচে আরবি লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেস্ক ফ্যাব্রেগাসের দল। গোল পেয়েছেন মার্তিন বাতুরিনা, তাসোস দুভিকাস ও আসানে দিয়াওয়ে। আর সফরকারীদের হয়ে অ্যান্ড্রিজা মাকসিমোভিচ একটি গোল শোধ করেছেন।


























৯/১১ হামলার ২৫ বছর: এখনো অজানা হামলার রহস্য