ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪৬ রানের লক্ষ্য মাত্র ১২.১ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা।

ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন টম ব্যান্টন। মাত্র ২৪ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। তার ইনিংসে ছিল চারটি ছক্কা। দ্রুত রান তুলে ইংল্যান্ডকে সহজ জয় এনে দেন এই ব্যাটার।

এর আগে সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১১৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও দুই দলের পারফরম্যান্সে ছিল স্পষ্ট ব্যবধান।

১৪৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুক ও জস বাটলার দলকে দ্রুত এগিয়ে নেন। মাত্র ৭ ওভারে স্কোরবোর্ডে ৭৯ রান তুলে ফেলে তারা।

বাটলার ১৬ বলে ৩০ রান করেন। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেন তিনি। এর আগে প্রথম ম্যাচে বাটলার ৮০ এবং ব্রুক অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন।

তবে ইংল্যান্ডের জয়ের ভিত তৈরি হয় মূলত বোলারদের দারুণ পারফরম্যান্সে। এই জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা ১৪তম জয় পেল ইংল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে ৫৬ রান তুলেছিল। তবে পাওয়ার প্লের শেষ ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লিয়াম ডসন।

এক ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামান এই বাঁহাতি স্পিনার। লাহিরু উদারাকে লং-অনে ক্যাচে পরিণত করার পর পরের বলেই কামিল মিশারাকে ফিরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৩২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন ডসন।

এরপর শেষ ওভারে জোফরা আর্চার দুই উইকেট তুলে নিলে শ্রীলঙ্কার ইনিংস থামে ৯ উইকেটে ১৪৫ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার পাথুম নিসাঙ্কা।

ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক দলের পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আজকের পারফরম্যান্স ছিল বিশেষ, খুবই নিখুঁত। শ্রীলঙ্কা দ্রুত শুরু করেছিল, কিন্তু বল হাতে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা অসাধারণ।’

ডসনের প্রশংসা করে ব্রুক বলেন, ‘ডসন যেভাবে ম্যাচ পড়ে, তা অসাধারণ। সে দারুণ একজন বোলার এবং চমৎকার একজন মানুষ। সে নিজের অভিজ্ঞতা কাজে লাগায়।’

অন্যদিকে, হারের পর হতাশা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তিনি বলেন, ‘এটি খুবই হতাশাজনক পারফরম্যান্স ছিল। পাওয়ার প্লেতে আমরা ম্যাচে ছিলাম, কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। ইংল্যান্ড অনেক ভালো খেলেছে। তবে আমাদের উন্নতি করতে হবে, কারণ আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি।’

শনিবার ওল্ড ট্রাফোর্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

আপডেট সময় : ১২:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬