ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিদানের প্রথম অনুশীলন সেশনে নেই এমবাপে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে গতকাল প্রথম অনুশীলন সেশন করেছে ফ্রান্স। অসুস্থতার কারণে দলের সঙ্গে মাঠের অনুশীলনে যোগ দেননি অধিনায়ক কিলিয়ান এমবাপে।

নেশনস লিগের ম্যাচ সামনে রেখে প্যারিসের ক্লেয়ারফন্টেইনে জড়ো হয়েছে ফ্রান্স। ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণে মূলত যোগ দিতে পারেননি এমবাপে। আপাতত ইনডোরেই থাকছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

নেশনস লিগের এই উইন্ডোতে মোট চারটি ম্যাচ খেলবে ফ্রান্স। শুক্রবার তুরস্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ব্যস্ত সূচি। এরপর ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মাঠে খেলবে তারা। ২ অক্টোবর ঘরের মাঠে ইতালির বিপক্ষে নামবে ফ্রান্স। এরপর ৫ অক্টোবর আবার বেলজিয়ামের মুখোমুখি হবে লে ব্লুরা।

এই ব্যস্ত সূচির আগে এমবাপের অসুস্থতা ফ্রান্সের জন্য বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে।

২০২৬ ফিফা বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব নিয়েছেন সাবেক তারকা জিদান। তার অধীনে এটিই প্রথম বড় পরীক্ষা ফরাসিদের। আগের কোচ দিদিয়ের দেশমের সময়ের মতোই জিদানের দলেও অধিনায়কত্ব সামলাবেন এমবাপে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জিদানের প্রথম অনুশীলন সেশনে নেই এমবাপে

আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬