ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দিন পর পাইপলাইন ফের চালু করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

১১ দিন বন্ধ থাকার পর অবশেষে আংশিক সচল হলো সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নেমে গেছে ব্যারেলপ্রতি ৯৮ ডলারের নিচে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

হুথিদের ড্রোন হামলার শিকার তেলের পাইপলাইনটি সচল হওয়ায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরে রপ্তানি কার্যক্রমও চালু হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজে জাহাজ চলাচল বন্ধ থাকায়, বিকল্প পথ এই পাইপলাইনটি। এর মাধ্যমে ইয়ানবুতে দিনে ৪০ লাখ ব্যারেলের বেশি তেল পাঠাচ্ছিলো রিয়াদ, যা মোট বৈশ্বিক সরবরাহের চার শতাংশ।

তবে সচল হলেও দিনে ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতাসম্পন্ন পাইপলাইনটিতে বর্তমানে তেল পাম্প করার হার বেশ কম। এটি পুরোপুরি সচল হতে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১ হাজার ২০০ কিলোমিটারের বেশি দীর্ঘ পাইপলাইনটির ১১টি পাম্পিং ও দুটি প্রেশার রিলিফ স্টেশনের মধ্যে তিনটি স্টেশন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১১ দিন পর পাইপলাইন ফের চালু করল সৌদি আরব

আপডেট সময় : ০১:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬