ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাকসের নৈপুণ্যে ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

শুরুতে ব্যাট হাতে লড়াইয়ের ভিত গড়লেন, পরে বল হাতে ধসিয়ে দিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। উইল জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়েছে ইংল্যান্ড।

চেস্টার-লে-স্ট্রিটে আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৩৭ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই টম ব্যানটনের (১০) উইকেট হারায় ইংল্যান্ড। আরেক ওপেনার বেন ডাকেট ফেরেন ৩২ রান করে। জো রুট করেন ৪৪ রান।

এই ইনিংসের পথে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক করেন দলীয় সর্বোচ্চ ৬৭ রান।

জস বাটলারের ৩১ রানের পর জ্যাকস ৪৭ বলে অপরাজিত ৪৬ রান করে ইংল্যান্ডকে ২৬৫ রানে নিয়ে যান।

শ্রীলঙ্কার অভিষিক্ত লেগ স্পিনার সাচিন্দু কলম্বাগে ৪৪ রানে ৩ উইকেট নেন। আসিথা ফার্নান্দোও ৫৩ রানে ৩ উইকেট শিকার করেন। দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে নেন একটি করে উইকেট।

২৬৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ২৭ রানে কামিন্দু মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা ভালো শুরু করলেও থামেন ২৭ রানে। কুশল মেন্ডিস করেন ৪২ রান। একপর্যায়ে ২০ ওভারে ৮৪ রানে ২ উইকেট ছিল শ্রীলঙ্কার। সেখান থেকে জেমি ওভারটনের জোড়া আঘাতে শুরু হয় ধস।

এরপর জ্যাকসের বোলিং ঘুর্ণিতে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ৭ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ওয়ানডেতে নিজের প্রথম পাঁচ উইকেটের দেখা পান তিনি।

দুনিথ ভেল্লালাগে ৩৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচে আর ফিরতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৩৭ ওভারে ১৭৬ রানে অলআউট হয় তারা।

জ্যাকসের সঙ্গে বল হাতে ওভারটন নেন ২ উইকেট। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরম্যান্স করে ম্যাচসেরা জ্যাকস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জ্যাকসের নৈপুণ্যে ইংল্যান্ডের জয়

আপডেট সময় : ১১:৩৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬