ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

বিতর্ক ও সমালোচনার মধ্যে ফিফার পরিচালন কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি কীভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যালোচনায় একটি স্বাধীন প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এর মাধ্যমে সম্ভাব্য উন্নয়নের সুপারিশ পাওয়া যাবে বলে জানিয়েছেন ইনফান্তিনো।

ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান ইনফান্তিনো। আগামী মাসে কাউন্সিলের বৈঠকের আগে ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে পরামর্শ নেওয়ারও প্রস্তাব দিয়েছেন ৫৬ বছর বয়সী এই সুইস-ইতালিয়ান।

ইনফান্তিনোর প্রস্তাবিত আলোচনায় ফিফা সভাপতির ভূমিকা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহি বাড়ানোর বাস্তব উপায় নিয়ে আলোচনা হবে। বড় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও শক্তিশালী করাই এর লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ইনফান্তিনো সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা নিয়ে। প্রস্তাবিত এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব ব্যবস্থাপনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ছিল। সেই প্রতিষ্ঠানের ২১ শতাংশ অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবও ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা হয় এবং শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে যায়।

তবে ইনফান্তিনো দাবি করেছেন, এফএফই পরিকল্পনায় ফিফার ক্রীড়া-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা কর্তৃত্ব হস্তান্তরের কোনো বিষয় ছিল না। চিঠিতে তিনি বলেন, প্রস্তাবটি ফিফার নির্ধারিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রকাশ্যে চলে আসে। ফলে পুরো বিষয়টি কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সামনে উপস্থাপনের আগেই এমন একটি ধারণা তৈরি হয় যে সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে।

চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা ও ক্রীড়া কর্তৃত্ব কখনো বিক্রির জন্য ছিল না। এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না।’

সমালোচনার পর পরিস্থিতি সামাল দিতে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন ফিফা সভাপতি। তিনি লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে আপনাদের কথা শোনার জন্য আমি সময় নিয়েছি, তারপর এই চিঠি লিখছি।’ প্রস্তাবিত পরামর্শ প্রক্রিয়ায় কনফেডারেশন, সদস্য অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীজনদের যুক্ত করার কথাও জানিয়েছেন তিনি।

এফএফই বাতিল হলেও ফিফার বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো এবং ফুটবলে আরও বেশি বিনিয়োগের লক্ষ্য থেকে সরে আসছেন না ইনফান্তিনো। তার ভাষ্য, ফিফার সম্পদ টেকসইভাবে বাড়ানোর উপায় খোঁজা এবং প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনের উন্নয়ন ও সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

ইনফান্তিনোর ভাষায়, ‘পরিবর্তন হচ্ছে উচ্চাকাঙ্ক্ষায় নয়; পরিবর্তন হচ্ছে বড় ধরনের ধারণা কীভাবে তৈরি, যাচাই এবং সিদ্ধান্তে রূপান্তরিত হবে—সেই প্রক্রিয়ার শক্তিতে।’ গত এক দশকে ফিফা যে অগ্রগতি করেছে, সেটিকে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংস্থার বর্তমান পরিচালন কাঠামো সামনে আসা বড় ও জটিল সিদ্ধান্তগুলোর জন্য যথাযথ কি না, তা এখন পর্যালোচনা করার সময় এসেছে।

এর আগে চলতি মাসেই ফিফার ভাইস প্রেসিডেন্ট ও ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট ইনফান্তিনোকে এফএফই পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত সব নথি প্রকাশ করার আহ্বান জানিয়েছিলেন।

ইনফান্তিনোর এই চিঠি এমন এক সময়ে এসেছে, যখন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ দাবি করেছে, ফিফার নগদ রিজার্ভ থেকে ২১১টি সদস্যদেশের প্রত্যেককে ১ কোটি ডলার করে দেওয়া হোক।

বিতর্ক আরও বাড়ে গত মাসে, যখন এফএফই পরিকল্পনা ঘিরে ইনফান্তিনোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করে ইউয়েফা। সংস্থাটি পরিকল্পনা-সংক্রান্ত সব নথি প্রকাশের দাবি জানায়। ফিফা অবশ্য পাল্টা জবাবে ইউয়েফার আইনি পদক্ষেপকে তাদের নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচারমূলক প্রচারণা হিসেবে বর্ণনা করেছিল।

এদিকে মার্চে ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। এমন প্রেক্ষাপটে ফিফার পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাবকে তার নেতৃত্বের ভবিষ্যৎ ও সংস্থার শাসনব্যবস্থা নিয়ে চলমান বিতর্কের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

আপডেট সময় : ১১:৪৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬