ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস বলে, পলায়নকারী ফ্যাসিস্ট কোনোদিন ফিরে আসতে পারেনি: আমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি দাবি করেছেন, ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, তখন ফ্যাসিস্টদের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা পালিয়ে গিয়ে এখন ফিরে আসার হুমকি দিচ্ছে। ইতিহাস বলে, কোনো পলায়নকারী ফ্যাসিস্ট কোনোদিন ফিরে আসতে পারেনি; এরাও আর ফিরে আসতে পারবে না।

দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পালিয়ে থাকা নেতৃত্ব তাদের কর্মীদের চাঙা রাখতে নানা কথা বলছেন। তবে শুধু কথার মাধ্যমে ফিরে আসা সম্ভব নয়।

বিএনপির বিরুদ্ধে আরেকটি মহল অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আমান উল্লাহ আমান।

তিনি বলেন, যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করা হয়েছিল, একইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। গণতন্ত্রের ওপর আঘাত মোকাবিলায় বিএনপি রাজপথে থাকবে।

নেতাকর্মীদের উদ্দেশে আমান বলেন, ফ্যাসিস্ট ও খুনিদের জায়গা বাংলাদেশে হবে না। তাদের কোথাও দেখা গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্যসচিব আবদুর রহিম।

এ ছাড়া জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম সনিসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ইতিহাস বলে, পলায়নকারী ফ্যাসিস্ট কোনোদিন ফিরে আসতে পারেনি: আমান

আপডেট সময় : ১১:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬