ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হকিতে নবম হয়ে শেষ করল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 1

শেষটা জয় দিয়ে রাঙালো বাংলাদেশ সিনিয়র নারী হকি দল। জাপানে চলমান এশিয়ান গেমসে স্থান নির্ধারণী খেলায় আরিফ আলীর দল আজ টাইব্রেকারে হারিয়েছে সিঙ্গাপুরকে। দারুণ এই জয়ে নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশ।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার নারী হকি ইভেন্টের নবম থেকে দ্বাদশ স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। পরে পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের ১০ম মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন আইরিন আক্তার রিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে ওঠে। ৪২তম মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িক বহিষ্কার হন বাংলাদেশের লিমা আক্তার। বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিয়ে ম্যাচের ৪৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে ব্যবধানে সমতায় ফেরান তৌ লি মিন।

নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে চরম স্নায়ুচাপ ধরে রেখে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

নিউজটি শেয়ার করুন

হকিতে নবম হয়ে শেষ করল বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ১২:০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬