ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 0

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বিশেষ দিন উদযাপন থেকে শুরু করে একসঙ্গে সময় কাটানো, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন ছবি ও ভিডিওতেই স্পষ্ট হয়ে ওঠে সম্পর্কের গভীরতা। তবে সম্পর্ক দীর্ঘদিনের হলেও এখনই বিয়ের সিদ্ধান্ত নিতে চাইছেন না কৌশানি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে বিয়ে প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী।

এ বছরের শেষ নাগাদ তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, এমন প্রশ্নের মুখোমুখি হলে কৌশানি স্পষ্ট করে জানান, আপাতত বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তার।

অভিনেত্রীর কথায়, প্রতিটি সম্পর্কের শেষ পরিণতি হিসেবে বিয়েকে দেখা হলেও তিনি বর্তমানে নিজের জীবনে বেশ ভালো আছেন। বনির সঙ্গেও তার সম্পর্ক ভালোভাবেই চলছে। তাই শুধু বয়স বা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কথা মাথায় রেখে বিয়ে করতে চান না তিনি।

কৌশানি বলেন, ‘আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।’

বিয়ের বিষয়ে পরিবারের প্রসঙ্গও উঠে আসে সাক্ষাৎকারে। কৌশানি জানান, তার বাবা মাঝেমধ্যে মেয়ের বিয়ে ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান। তবে মেয়ের বকুনি খাওয়ার ভয়েও অনেক সময় বিষয়টি নিয়ে আর কথা বাড়ান না তিনি।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাবার স্বাভাবিক চিন্তা থাকলেও কৌশানির ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না তার বাবা। ফলে বনি-কৌশানির বিয়ে নিয়ে নানা জল্পনা থাকলেও অভিনেত্রীর বক্তব্যে আপাতত স্পষ্ট সময় হলে নিজের সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬