ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: এসআরবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 0

‎শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চ পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা জানান এসআরবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম।

এ সময় এসআরবি-১ এর অধিনায়ক বলেন, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এসআরবি-১-এর আওতাধীন হওয়ায় এসব এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

‎এদিকে, পূজামণ্ডপে আসা সনাতন ধর্মাবলম্বীরা জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন করছেন তারা। এছাড়া, আগামীকাল বিজয়া দশমী সুন্দর ও নির্বিঘ্নভাবে উদযাপনের মাধ্যমে প্রতিমা বিসর্জন দিতে পারবেন বলে আশা করছেন দর্শনার্থীরা। তবে উৎসবের মধ্যে কিছুটা আতঙ্কের অনুভূতি রয়েছে বলেও জানান কয়েকজন ভক্ত।

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজা ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: এসআরবি

আপডেট সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬