ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে ৪ সমঝোতা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 1

আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা গুরুত্ব পাবে আসন্ন এ সফরে। সফরে প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে অন্তত চারটি সই হওয়ার প্রত্যাশা করছে ঢাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব জানান, সফরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নেও সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও সময়োপযোগী করার সুযোগ তৈরি হবে।

এ সময় সাংবাদিকদের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সামনে রেখে উভয় পক্ষের মধ্যে ৮টি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে প্রস্তুতি চলছে। এর মধ্যে ৩ থেকে ৪টি সমঝোতা স্মারক সই হতে পারে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, জনকূটনীতি বিভাগের মহাপরিচালক শহীদুল করিম উপস্থিত ছিলেন।

আগামী ২৬-৩০ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে ৪ সমঝোতা

আপডেট সময় : ০২:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬