ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-চীনের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৬:১৬ অপরাহ্ন, রোববার, ৩ মে ২০২৬
  • / 51

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার পরিসর এখন সংকুচিত হয়ে এসেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখা। কূটনৈতিক অঙ্গনে বেশ কিছু পরিবর্তনের কথা উল্লেখ করে তেহরানের দাবি, এসব পরিবর্তন ওয়াশিংটনকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নিতে ইরানের দেওয়া এক মাসের সময়সীমা থেকে শুরু করে ওয়াশিংটনের প্রতি রাশিয়া, চীন ও ইউরোপীয় দেশগুলোর সুরের পরিবর্তন এই সমস্ত ঘটনাপ্রবাহকে কেবলমাত্র একটি দৃষ্টিকোণ থেকেই বিচার করা যায় বলে জানিয়েছে আইআরজিসি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইআরজিসি লেখে, এসব ঘটনাকে কেবল একভাবেই পড়া যায়: ট্রাম্পকে এখন হয় ‘একটি অসম্ভব সামরিক অভিযান’ অথবা ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে একটি খারাপ চুক্তি’ এই দুটির যেকোনো একটিকে বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখন সংকুচিত হয়ে এসেছে। আইআরজিসির এই পোস্টটি ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে। সূত্র: সিএনএন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাশিয়া-চীনের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:০৬:১৬ অপরাহ্ন, রোববার, ৩ মে ২০২৬