ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / 38

কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা নিয়ে যাওয়ার যে অভিযোগ জেলা পরিষদ প্রশাসক তুলেছেন, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেছেন, “প্রশাসক রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান থাকলে এই কথা বলতেন না। তিনি এমনভাবে বলেছেন যেন মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি! অথচ দেবিদ্বারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে।”

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তার সংবাদভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিবৃতিতে জানান, এই অর্থ জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে দেওয়া হয়নি। এটি মূলত স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া একটি বিশেষ বরাদ্দ, যা জেলা পরিষদের মাধ্যমে নিয়ম মেনে ব্যয় করা হয়েছে। এর মধ্যে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে এডিপি প্রকল্পের মাধ্যমে, যার সঙ্গে জেলা পরিষদের রাজস্বের কোনো সম্পৃক্ততা নেই।

শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এই অভিযোগ তোলেন জেলা পরিষদের প্রশাসক এবং কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে এই বিতর্কের রেশ ধরে রাতে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়ার সঙ্গে তার কথোপকথনের একটি কল রেকর্ড প্রকাশ করেন। সেখানে দেখা যায়, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে কথা বলেছেন তারা।

ফোনালাপে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বলেন, কোনো ব্যক্তিকে নয়, বরং এলাকার উন্নয়নের স্বার্থেই এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গণমাধ্যমে হয়তো আমার পুরো বক্তব্যটি সঠিকভাবে আসেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

আপডেট সময় : ১১:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬