ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বড় ভাই

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, রোববার, ৩১ মে ২০২৬
  • / 14

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবর ইউসুফ আলীর (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় তার বড় ভাই ছালাম আলীও (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাতে উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন-ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা বেগম (৩০) এবং তাদের দুই বছরের শিশুসন্তান আসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ব্যবসায়ী ছালাম। বাড়ি পৌঁছানোমাত্রই তার ছোট ভাই ইউসুফ আলী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। ছালামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী জানান, ছালাম বাড়িতে পৌঁছানোর আগেই তার স্ত্রী আমিনা ও দুই বছরের ছেলে আসলামকে হত্যা করে ঘরের ভেতর ফেলে রাখা হয়েছিল। ঘটনাস্থলে হত্যাকাণ্ডেও ব্যবহৃত একটি রক্তমাখা দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত ইউসুফ আলীকে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে পালিয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বড় ভাই

আপডেট সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, রোববার, ৩১ মে ২০২৬