ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 24

রোমাঞ্চকর ৫ গোলের লড়াই। তবে শেষ হাসিটা হেসেছে নরওয়ে। তাদের হয়ে জোড়া গোল করেন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটি তারকার জোড়া গোলেই দারুণ জয় তুলে নিল নরওয়ে। এই জয়ে ২৮ বছর পর এবার বিশ্বকাপে ফেরা দলটি পৌঁছে গেছে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে।

‌‘আই’ গ্রুপের ম্যাচে আজ সেনেগালের বিপক্ষে নরওয়ের জয় ৩-২ গোলে। ৪৩ মিনিটে মার্কুস হোমগ্রেন পেদারসেন এগিয়ে দেওয়ার ৫ মিনিট পর লিড দ্বিগুণ করেন হলান্ড। ৫৩ মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেন সেনেগালের ইসমাইলা সার। কিন্তু আবারও ৫ মিনিটের মধ্যে হলান্ড গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ইনজুরি টাইমে ইসমাইলা সার ফের গোল করলেও ম্যাচে ফিরতে পারেনি তাঁর দল।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল নরওয়ে। পরপর ৬টি বিশ্বকাপে দর্শক হয়ে থাকা নরওয়েকে এবার পথ দেখাচ্ছেন ম্যানচেস্টার সিটির তারকা হলান্ড। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল করলেন। এদিকে কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে খেলা সাদিও মানের সেনেগাল এবার আমেরিকা বিশ্বকাপে যেন পথই খুঁজে পাচ্ছে না। পরপর দুই ম্যাচে হেরে খাদের কিনারায় আফ্রিকান জায়ান্টরা। শেষ ৩২ এ যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে হবে তাদের।বিশ্বকাপ খবর

এই গ্রুপ থেকে আগের ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স। পরপর দুই জয়ে ২০১৮ বিশ্বকাপজয়ীদের পয়েন্ট নরওয়ের সমান ৬। তবে গোলগড়ে গ্রুপ শীর্ষে ফরাসীরা।

নিউ জার্সিতে ম্যাচে জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। প্রতিযোগিতায় মাত্র দুটি ম্যাচ খেলেই ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার নরওয়ের ফুটবল ইতিহাসে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে দ্বিগুণ (৪টি) বিশ্বকাপ গোল করার রেকর্ড গড়েছেন।

এদিন ৪৩ মিনিটে সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালির একটি দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফুল-ব্যাক মার্কাস পেদারসেন। এরপর দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন হলান্ড।

৪৮ মিনিট পর মার্টিন ওডেগার্ডের একটি চমৎকার থ্রু-বল ধরে প্রতিপক্ষের ডিফেন্ডারদের গতিতে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। এই গোলের মাধ্যমেই তিনি বিশ্বকাপে নরওয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান। অবশ্য এর কিছুক্ষণ পরেই ইসমাইলা সার একটি গোল শোধ করে সেনেগালকে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিলেন।

তবে মাত্র ৫ মিনিট পরেই হলান্ড খুব শান্ত মাথায় সাইড ভলিতে বল বারে লাগিয়ে জালে জড়ান এবং দলের লিড দ্বিগুণ করেন। এ নিয়ে নরওয়ের হয়ে টানা ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার কীর্তি গড়লেন হলান্ড, যার মধ্যে শেষ ৬টি ম্যাচের প্রতিটিতেই অন্তত দুটি করে গোল করেছেন তিনি।

ইনজুরি টাইমে সার আবারও গোল করেন সার। শেষ ৯ মিনিটের খেলায় চরম উত্তেজনা বিরাজ করে তখন। ক্রিস্টাল প্যালেসের এই উইঙ্গার ম্যাচের শেষ সেকেন্ডে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়েছিলেন, কিন্তু তাঁর হেডটি বারের ওপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধের খেলা কিছুটা এলোমেলো হলেও স্টেল সলবাকেনের নরওয়ে পুরো ম্যাচেই এগিয়ে ছিল। শেষ পর্যন্ত টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ফ্রান্সের সঙ্গে ‘গ্রুপ আই’ থেকে কোয়ালিফাই করলো তারা। অন্যদিকে, নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরাককে অবশ্যই হারাতে হবে সেনেগালকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেনেগালকে হারিয়ে নকআউটে নরওয়ে

আপডেট সময় : ১১:৪৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬