ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 16

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন বা ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানিয়েছেন, ২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।

এর আগে ৩০ জুন পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৫৬১ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন ডলার।

এদিকে সদ্য বিদায়ী জুনের ৩০ দিনে দেশে ২৮১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার ৬৪১ কোটি টাকার বেশি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

আপডেট সময় : ১১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬