ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান দখল এমবাপ্পের

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫২:১৮ পূর্বাহ্ন, রোববার, ৫ জুলাই ২০২৬
  • / 34

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। একই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে আবারও শীর্ষস্থান দখল করেছেন ফরাসি এই তারকা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল ফ্রান্সের। তবে সুসংগঠিত রক্ষণে দীর্ঘ সময় ফরাসিদের আটকে রাখে প্যারাগুয়ে। শেষ পর্যন্ত ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন এমবাপ্পে। দেজিরে দুয়েকে বক্সের ভেতর ফাউল করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে কোনো ভুল করেননি ফরাসি অধিনায়ক।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতে। সমান সাত গোল রয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিরও। তবে দুটি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে গেছেন এমবাপ্পে। মেসির অ্যাসিস্ট সংখ্যা তুলনামূলক কম হওয়ায় আপাতত এগিয়ে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

একই সঙ্গে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ১৯, যা এসেছে মাত্র ১৯ ম্যাচে। ফলে বিশ্বকাপ ইতিহাসে মেসির ২০ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে।

ফিফার নিয়ম অনুযায়ী, একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনা করা হয়। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হয়।

গোল্ডেন বুটের দৌড়ে এখনও লড়াইয়ে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এবং ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারাও। তবে কোয়ার্টার ফাইনালের আগে আপাতত সবার ওপরে রয়েছেন এমবাপ্পে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান দখল এমবাপ্পের

আপডেট সময় : ১১:৫২:১৮ পূর্বাহ্ন, রোববার, ৫ জুলাই ২০২৬